News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে ফের বাড়ল দূষণ, ঘন কুয়াশায় আবারও ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত
Image

দিল্লিতে ফের বাড়ল দূষণ, ঘন কুয়াশায় আবারও ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে আরও বাড়ল দূষণের পরিমান। বুধবার সকালে দিল্লিতে দূষণের পরিমান একধাক্কায় অনেকটাই বেড়ে যায়। দিল্লিতে বাতাসের গুণগতমান বেড়ে ৪২১-এ পৌঁছে যায়, যা খুব খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে। প্রবল ঠান্ডার মধ্যে আবারও খারাপ হল দিল্লির দূষণ পরিস্থিতি। বায়ুদূষণের ফলে এদিনও নিঃশ্বাস নিতে অসুবিধা হয়েছে বহু মানুষের।

এদিকে, ঘন কুয়াশার দাপটে ফের জনজীবন বিপর্যস্ত দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতে। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে বুধবারও রেল ও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে দিল্লিতে। ঘন কুয়াশার কারণে উত্তর রেলওয়ে অঞ্চলে ২৬টি ট্রেন দেরিতে চলেছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশা ও দৃশ্যমানতার অভাবে মোট ২৬টি ট্রেন দেরিতে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস, প্রয়াগরাজ-নতুন দিল্লি এক্সপ্রেস, কাটিহার-অমৃতসর এক্সপ্রেস প্রভৃতি।

দিল্লি বিমানবন্দরে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি-কাঠমান্ডু, দিল্লি-চেন্নাই, দিল্লি-জয়সলমের, দিল্লি-বরেলি, দিল্লি-মুম্বই, দিল্লি-বারাণসী, দিল্লি-শ্রীনগর, দিল্লি-জয়পুর, দিল্লি-গুয়াহাটি, দিল্লি-শিমলা প্রভৃতি বিমান বিলম্বিত হয়েছে। দিল্লি বিমানবন্দর সূত্রের খবর, প্রায় ৪৫টি বিমান ওঠানামায় বিলম্ব হয়েছে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top