নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র বিপন্ন, মানুষের বাক স্বাধীনতা নেই, নেই কথা বলার অধিকার৷ রাজ্যের দিকে দিকে আক্রান্ত হচ্ছেন কংগ্রেস সিপিআইএম সহ বিরোধী দলগুলি৷ এ অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেল বেলায় উদয়পুর সেন্ট্রাল রোড এলাকায় উদয়পুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক বাজার সভার আয়োজন করা হয়৷ বাজার সভায় উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, কংগ্রেস নেতা মিলন কর, প্রণজিৎ রায় সহ অন্যান্য কংগ্রেস দলের কর্মীরা৷ এইদিন কংগ্রেস নেতা টিটন পাল এই বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে শাসক বিজেপি দল ২৯৯টা প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু দুমাস পরে ৫ বছর পূর্ণ হতে যাচ্ছে৷ প্রতিশ্রুতিগুলি একটিও পালন করতে পারেনি শাসক বিজেপি দল৷ পাশাপাশি রাজ্যের বিজেপি সরকার বেকারদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন৷

উদয়পুরে কংগ্রেসের সভা অনুষ্ঠিত
Tags:
Releated Posts
বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা
আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…
১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…
নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন: আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…
অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…


















