News Flash

Image

উদয়পুরে কংগ্রেসের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷  বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র বিপন্ন, মানুষের বাক স্বাধীনতা নেই, নেই কথা বলার অধিকার৷  রাজ্যের দিকে দিকে আক্রান্ত হচ্ছেন কংগ্রেস সিপিআইএম সহ বিরোধী দলগুলি৷  এ অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেল বেলায় উদয়পুর সেন্ট্রাল রোড এলাকায় উদয়পুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক বাজার সভার আয়োজন করা হয়৷ বাজার সভায় উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, কংগ্রেস নেতা মিলন কর, প্রণজিৎ রায় সহ অন্যান্য কংগ্রেস দলের কর্মীরা৷ এইদিন কংগ্রেস নেতা টিটন পাল এই বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে শাসক বিজেপি দল ২৯৯টা প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু দুমাস পরে ৫ বছর পূর্ণ হতে যাচ্ছে৷ প্রতিশ্রুতিগুলি একটিও পালন করতে পারেনি শাসক বিজেপি দল৷ পাশাপাশি রাজ্যের বিজেপি সরকার বেকারদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top