News Flash

  • Home
  • দেশ
  • ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্বের জন্যই ভারত জোড়ো যাত্রা : রাহুল গান্ধী
Image

ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্বের জন্যই ভারত জোড়ো যাত্রা : রাহুল গান্ধী

ফতেহগড় সাহিব, ১১ জানুয়ারি (হি.স.): হরিয়ানার পর এবার পঞ্জাবে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রা। মঙ্গলবার গেরুয়া পাগড়ি পরে রাহুল গান্ধীকে দেখা গিয়েছিল অমৃতসরের স্বর্ণমন্দিরে। আর বুধবার সকালে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যান পঞ্জাবের ফতেহগড়ের গুরুদ্বারা ফতেহগড় সাহিবে। মাথায় লাল পাগড়ি পরে গুরুদ্বারায় প্রার্থনা করেছেন রাহুল গান্ধী।

ভারত জোড়ো যাত্রা শুরু হওয়ার প্রাক্কালে রাহুল গান্ধী এদিন বলেছেন, “তাঁরা একটি জাতিকে অন্য জাতির বিরুদ্ধে, একটি ভাষাকে অন্য ভাষার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছে। তাঁরা দেশের পরিবেশ নষ্ট করেছে। আমরা ভেবেছিলাম দেশকে একটি ভিন্ন পথ দেখাতে হবে – ভালবাসা, ঐক্য ও ভ্রাতৃত্বের। তাই আমরা এই যাত্রা শুরু করেছি।” রাহুল গান্ধী বলেছেন, “আমরা ভেবেছিলাম এই যাত্রা ভারতের সবচেয়ে বড় সমস্যাগুলি যেমন ঘৃণা, হিংসা, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি উত্থাপন করবে এবং এসবের বিরুদ্ধে লড়াই করবে।”

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, “এই যাত্রায় আমরা দীর্ঘ বক্তৃতা দিই না। এই যাত্রা কথা বলার নয়, কথা শোনার। আমরা সকাল ৬টায় ঘুম থেকে উঠি, প্রায় ২৫ কিলোমিটার হাঁটি এবং ৬-৭ ঘন্টা সকলের কথা শুনি। এরপরে, আমরা ১০-১৫ মিনিটের জন্য নিজেদের মতামত রাখি। এই যাত্রার চেতনা হল ‘শ্রবণ করা’।” পরে বক্তৃতা শেষে ফতেহগড় সাহিব থেকে শুরু হয় পদযাত্রা।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top