ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। জাতীয় আসরে খেলার জন্য ত্রিপুরা উইমেন্স টিম ঘোষণা করা হয়েছে। নেতৃত্বে অন্নপূর্ণা দাস। ডেপুটি হিসেবে রয়েছেন ঋজু সাহা। আগামী ১৮ই জানুয়ারি থেকে বরোদায় শুরু হচ্ছে উইমেন্স সিনিয়র ওয়ানডে ট্রফি ২০২২-২৩ ক্রিকেট টুর্নামেন্ট। ১৮ জন খেলোয়ার বিশিষ্ট রাজ্য দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। সিলেকশন কমিটির সদস্যদের সুপারিশ ক্রমে টিসিএ সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে নির্বাচিত খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। ত্রিপুরার প্রথম ম্যাচ গুজরাটের বিরুদ্ধে। খেলা ১৮ জানুয়ারি। দ্বিতীয় ম্যাচ উত্তর প্রদেশের বিরুদ্ধে, খেলা ১৯ জানুয়ারি। তৃতীয় ম্যাচ মধ্যপ্রদেশের বিরুদ্ধে, খেলা ২৩ জানুয়ারি। চতুর্থ ম্যাচ মণিপুরের বিরুদ্ধে, খেলা ২৫ জানুয়ারি। পঞ্চম ম্যাচ অন্ধ্রের বিরুদ্ধে, খেলা ২৭ জানুয়ারি। ষষ্ঠ তথা লীগের শেষ ম্যাচ ছত্তিশগড়ের বিরুদ্ধে, খেলা ২৯ জানুয়ারি। ঘোষিত রাজ্যদল: অন্নপূর্ণা দাস (অধিনায়ক), মৌচৈতি দেবনাথ (উইকেট রক্ষক), ইন্দ্র রানী জামাতিয়া, অম্বিকা দেবনাথ, ঋজু সাহা (সহ-অধিনায়ক), মামন রবিদাস, নিকিতা দেবনাথ, শিউলি চক্রবর্তী, পিভি সুধারাণী, সুরভি রায়, প্রিয়াঙ্কা আচার্য, পূজা দাস, পল্লবী ভরদ্বাজ, সুলক্ষণা রায়, অন্বেষা দাস, মাম্পি দেবনাথ, সুপ্রিয়া দাস (উইকেট রক্ষক), সেবিকা দাসি। স্ট্যান্ড বাই: রুম্পা সিং, সুইটি সিনহা, প্রিয়াঙ্কা দাস ও মেঘা সরকার। সাপোর্ট স্টাফ: অনামিকা দেবনাথ ম্যানেজার, শ্রাবণী দেবনাথ চীফ কোচ, রুমা দাস অ্যাসিস্ট্যান্ট কোচ, জুরি দত্ত ফিজিওথেরাপিস্ট, মঞ্জুশ্রী ভগত ট্রেইনার। নির্বাচিত ক্রিকেটারদের আগামীকাল বিকেল চারটায় পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা ক্রিকেট সিচুয়েশনের সদর কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

বরোদায় উইমেন্স সিনিয়র ক্রিকেট রাজ্যদল ঘোষিত, নেতৃত্বে অন্নপূর্ণা
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















