News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে গুয়ানার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক
Image

প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে গুয়ানার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : সোমবার ইন্দোরে ১৭তম প্রবাসী ভারতীয় দিবস (পিবিডি) উপলক্ষে গুয়ানা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মহম্মদ ইরফান আলির সঙ্গে দেখা করলেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ইরফান আলি ৮-১৪ জানুয়ারি পর্যন্ত ভারতে সরকারি সফরে আছেন এবং ১৭ তম পিবিডিতে প্রধান অতিথি।

দুই নেতা জ্বালানি, পরিকাঠামোগত উন্নয়ন, ওষুধ, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও উদ্ভাবন এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দুই নেতা ভারত ও গুয়ানার জনগণের মধ্যে ১৮০ বছরের পুরন ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করেন।
রাষ্ট্রপতি ইরফান আলি ১০ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং প্রবাসী ভারতীয় দিবসের সমাপ্তি অধিবেশন এবং প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও তিনি ১১ জানুয়ারি ইন্দোরে গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এ অংশ নেবেন।

ইন্দোর ছাড়াও রাষ্ট্রপতি ইরফান আলি দিল্লি, কানপুর, বেঙ্গালুরু ও মুম্বই সফর করবেন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top