News Flash

Image

বন্দে ভারত এক্সপ্রেসে আবার পাথর হামলা

কলকাতা, ৯ জানুয়ারি (হি. স.)‍ : বন্দে ভারত এক্সপ্রেসে আবার পাথর বৃষ্টি । সোমবার চন্দনপুর ও বর্ধমান স্টেশনের মাঝামাঝি জায়গা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয় । হামলায় সি–ফাইভ কোচের জানালায় ফাটল ধরে।

ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলার অভিযোগ। সোমবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনে ঢোকার মুখে হুগলির চন্দনপুরে পাথর বৃষ্টি করা হয় বলেই অভিযোগ। যাত্রীদের দাবি, রাজ্যের প্রথম ওই সেমি হাইস্পিড ট্রেনের সি ফাইভ কামরায় হামলা চালানো হয়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে রবিবারও একই অভিযোগ তুলেছিলেন যাত্রীরা। বিহারের বারসোই জংশনের কাছে পাথর ছোড়ার অভিযোগ তুলেছিলেন। যদিও রেলের তরফে সে কথা অস্বীকার করা হয়। একদিনের মধ্যেই আবারও একই অভিযোগ যাত্রীদের।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top