News Flash

  • Home
  • দেশ
  • প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বাড়াতে কাজ করছে ভারত : রাজনাথ সিং
Image

প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বাড়াতে কাজ করছে ভারত : রাজনাথ সিং

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): ড্রোন, সাইবার প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নিজস্ব প্রতিরক্ষা উৎপাদ ক্ষমতা বাড়ানর দিকে কাজ করছে ভারত। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার নতুন দিল্লিতে রাষ্ট্রদূতদের সম্মেলনে বক্তৃতাকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, দেশের বৃহৎ জনসংখ্যা এবং প্রচুর দক্ষ জনবল উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে স্টার্ট-আপগুলির নেতৃত্বে একটি উদ্ভাবনী ইকোসিস্টেম তৈরি করতে সক্ষম হয়েছে৷ তিনি বলেন, গত পাঁচ বছরে ভারতের প্রতিরক্ষা রফতানি আট গুণ বেড়েছে এবং ৭৫টিরও বেশি দেশে রফতানি করছে ভারত।

মেক ইন ইন্ডিয়ার গুরুত্ব তুলে ধরে রাজনাথ সিং বলেন, এই উদ্যোগটি মেক-ফর-দ্য-ওয়ার্ল্ডের উপাদানকে অন্তর্ভুক্ত করে। তিনি বলেন, আত্মনির্ভরতার উদ্যোগ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে অংশীদারিত্বের নতুন দৃষ্টান্তের সূচনা। রাষ্ট্রদূতদের সম্মেলনে ভারতের জি-২০ সভাপতিত্ব নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ঐক্যমত্য গড়ে তুলে বিশ্বের জন্য আরও নিরাপদ, সমৃদ্ধ এবং দীর্ঘস্থায়ী এজেন্ডা তৈরী করাই দেশের মূল লক্ষ্য।
অ্যারো ইন্ডিয়া-২০২৩-এর ১৪ তম সংস্করণ যা আগামী মাসে ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে, এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিমান ইন্ডাস্ট্রিতে তথ্য, ধারণা এবং নতুন প্রযুক্তিগত উন্নয়নের আদান-প্রদানের সুযোগ প্রদান করবে অ্যারো ইন্ডিয়া।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top