News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উমাকান্ত একাডেমিতে শুরু বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক প্রদর্শণী

উমাকান্ত একাডেমিতে শুরু বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক প্রদর্শণী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ রাজ্য শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের উদ্যোগে শনিবার রাজধানীর উমাকান্ত একাডেমী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী৷ ৪৯ তম রাজ্যভিত্তিক বিজ্ঞান , গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ৷ উপস্থিত ছিলেন টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান অরুণ উদয় সাহা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা৷ ৮ই জানুয়ারি পর্যন্ত চলবে এই বিজ্ঞান, গনিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী৷ মন্ত্রী রতন লাল নাথ বলেন এখন রাজ্যের মানুষ এনসিইআরটি দপ্তর সম্পর্কে জানেন৷ জ্ঞান নিয়ে এখন প্রতিযোগিতা চলছে৷ যে দেশ সবচেয়ে বেশি জ্ঞান আহরণ করবে তারাই আগামীদিনে বিশ্বের কর্তৃত্ব করবে৷ উদ্বোধনী পর্ব শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন মডেল ঘুরে দেখেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা৷

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top