News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রবাসী ভারতীয় দিবসে বিশেষ ডাকটিকিট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

প্রবাসী ভারতীয় দিবসে বিশেষ ডাকটিকিট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস (পিবিডি) উপলক্ষে আগামী ৯ জানুয়ারী নিরাপদ এবং আইনি অভিবাসনে নিবেদিত একটি ডাকটিকিট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি বিদেশ মন্ত্রকের “গো সেফ, গো ট্রেন্ড” প্রচারের একটি অংশ।

বিদেশ মন্ত্রকের মতে, নিরাপদ, আইনি, সুশৃঙ্খল এবং দক্ষ অভিবাসনের গুরুত্ব বোঝাতে একটি স্মারক ডাকটিকিট “গো সেফ, গো ট্রেনড” জারি করা হবে। এছাড়াও, প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতা সংগ্রামে আমাদের প্রবাসী মুক্তিযোদ্ধাদের অবদানকে তুলে ধরতে ‘আজাদি কা অমৃত মহোৎসব – ভারতীয় স্বাধীনতা সংগ্রামে প্রবাসীদের অবদান’ থিমের উপর একটি প্রথম ডিজিটাল পিবিডি প্রদর্শনীর উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশ সরকারের সহযোগিতায় ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ইন্দোরে ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের জন্য প্রায় ৭০টি দেশের প্রায় ৩,৫০০ প্রবাসী ভারতীয় নিবন্ধন করেছেন।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top