News Flash

  • Home
  • দেশ
  • বুনিয়াদপুরে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
Image

বুনিয়াদপুরে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

বুনিয়াদপুর, ৬ জানুয়ারি (হি. স.) : প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে । বৃহস্পতিবার রাতে বুনিয়াদপুর নেতাজি নগরের ভাড়া বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুক্রবার ময়নাতদন্তের জন্য দেহ বালুরঘাটে পাঠিয়েছে বংশীহারি থানার পুলিশ।

মৃত শিক্ষকের নাম শান্তনু মুখোপাধ্যায় (৫১)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি বুনিয়াদপুর পুরসভার আলিগাড়া প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষকের পদে কর্মরত ছিলেন। পুর এলাকার ১০ নম্বর ওয়ার্ডে তাঁর নিজস্ব বাড়ি ছিল। লটারির নেশায় দেনায় জর্জরিত হয়ে সেই বাড়ি বিক্রি করে বুনিয়াদপুর নেতাজি নগরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। দেনা শোধ করতে না পারায় বেশ কিছুদিন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন ওই শিক্ষক। এদিন বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে তাঁকে উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিন ময়নাতদন্তের পর দেহ তুলে দওয়া হবে পরিবারের হাতে।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top