News Flash

  • Home
  • বাণিজ্য
  • টানা তিনদিন পতন শেয়ারবাজারে, ৫ লক্ষ কোটি টাকা ক্ষতি লগ্নিকারীদের
Image

টানা তিনদিন পতন শেয়ারবাজারে, ৫ লক্ষ কোটি টাকা ক্ষতি লগ্নিকারীদের

মুম্বই, ৬ জানুয়ারি (হি.স.) : বছরের শুরুটা ভাল হলেও ফের পতনের মুখে শেয়ারবাজার। এ সপ্তাহে টানা তিনদিন পতন বাজারে। সপ্তাহের শেষ দিনেও মাঝারি পতন দেখল দালাল স্ট্রিট। আর এই টানা তিনদিনের পতনে লগ্নিকারীরা হারিয়েছেন প্রায় ৫ লক্ষ কোটি টাকা। এর জেরে মাথায় হাত বিনিয়োগকারীদের।চলতি সপ্তাহে প্রথম দু’দিনে অল্প অগ্ৰগতি ছিল শেয়ারবাজারে। বুধবার বড় পতনের পর বৃহস্পতিবার অল্প পতন দেখেছিল বাজার। টানা তিনদিন পতনে সেনসেক্স খুইয়েছে প্রায় দেড় হাজার পয়েন্ট। ৬০ হাজারের নীচে নালম সেনসেক্স। নিফটি নেমে গিয়েছে ১৮ হাজারের কমে।

শুক্রবার সেনসেক্সের পতন ৪৫২.৯০ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৫৯ হাজার ৯০০.৩৭ পয়েন্টে। এদিন নিফটির পতন ১৩২.৭০ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৭ হাজার ৮৫৯.৪৫ পয়েন্ট। নিফটি-ফিফটির ৫০টি কোম্পানির মধ্যে ১০টিতে অগ্ৰগতি হয়েছে এদিন। পিছিয়েছে ৪০টি কোম্পানি। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০০০টি কোম্পানির মধ্যে ৫৭০টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ১৪৫০টি কোম্পানির শেয়ার দর।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top