News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির সফদরজংয়ে তাপমাত্রা কমে ৩.০ ডিগ্রি, ঠাণ্ডায় রীতিমতো জমে যাচ্ছে উত্তর পশ্চিম ভারত
Image

দিল্লির সফদরজংয়ে তাপমাত্রা কমে ৩.০ ডিগ্রি, ঠাণ্ডায় রীতিমতো জমে যাচ্ছে উত্তর পশ্চিম ভারত

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): জাঁকিয়ে ঠান্ডায় কাবু দিল্লি-সহ গোটা উত্তর পশ্চিম ভারত। কড়া শীতে কাঁপছে দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান। ঠাণ্ডায় জবুথবু বিহার ও মধ্যপ্রদেশও। কোথাও কোথাও পারদ ৪-৫ ডিগ্রি সেলসিয়াসের পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে একধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লির সফদরজংয়ে বৃহস্পতিবার সকালে তাপমাত্রা কমে ৩.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, চলতি মরশুমে এই প্রথম এতটা তাপমাত্রা নামল দিল্লিতে।

যেমন শীত, তেমন কুয়াশাও। বৃহস্পতিবারও কুয়াশার চাদরে মোড়া ছিল দিল্লি। যার ফলে কমেছে দৃশ্যমানতা। তার প্রভাব পড়েছে যানবাহন চলাচলেও। ঘন কুয়াশার কারণে উত্তর রেলওয়ে রিজিওনে এদিন ১২টি ট্রেন দেরিতে চলেছে এবং দু’টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে অবশ্য বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি।

শুধু দিল্লিই নয়, হাড়কাঁপানো ঠান্ডা জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে। ওই সব রাজ্যগুলিতে ঠান্ডার পাশাপাশি বজায় রয়েছে কুয়াশার দাপটও। এদিন সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশের মথুরা। শীতের পোশাক পরেও ঠাণ্ডা থেকে রেহাই মেলেনি, তাই অনেকে আগুনের উত্তাপে উষ্ণ হওয়ার চেষ্টা করেন।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top