News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি সাংসদরা যেসব এলাকায় আছেন, সেখানেই পাথর ছোড়া হচ্ছে : ফিরহাদ
Image

বিজেপি সাংসদরা যেসব এলাকায় আছেন, সেখানেই পাথর ছোড়া হচ্ছে : ফিরহাদ

কলকাতা, ৪ জানুয়ারি (হি. স.) : “বিজেপি সাংসদ আছে, বেছে বেছে এরকম এলাকায় বারবার বন্দে ভারতে পাথর মারা হচ্ছে কেন? প্রথমবার বাজে লোকের দুষ্টুমি মনে হয়েছিল। এখন মনে হচ্ছে সুপরিকল্পিত ভাবে বাংলায় বন্দে ভারত বন্ধ করার চেষ্টা হচ্ছে। রাজ্যকে বদনাম করার চেষ্টা চলছে।”

বন্দে ভারত প্রসঙ্গে বুধবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, রেলের পাশাপাশি স্থানীয় পুলিশের উচিৎ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। কাদের উস্কানিতে হচ্ছে খতিয়ে দেখা উচিৎ। রেল জাতীয় সম্পদ। এর ক্ষতি মানে দেশের ক্ষতি। যদি বিজেপির কেউ করে, তাকেও বলব না করতে।

এটা কি জয় শ্রীরামের বদলা? সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, শ্রীরাম কে যারা বদনাম করতে চায়, তারা জয় শ্রীরাম বলেছে। তার সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক? কিছু লোক আছে যারা ভালো জিনিস নষ্ট করে আনন্দ পায়।

কেন্দ্রীয় শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী সুভাষ সরকার যে মন্তব্য করেছেন বন্দে ভারতে পাথর ছোড়া প্রসঙ্গে তা নিয়ে মেয়র বলেন, সুভাষ সরকারের দেরিতে হলেও বুদ্ধি খুলেছে। তাই তিনি বলেছেন সিআইডি রাজ্য পুলিস দিয়ে বন্দে ভারত কাণ্ডের তদন্ত করাতে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top