News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির দ্বারকায় ৬টি গাড়িতে ধাক্কা মারল পুলিশ কর্মীর গাড়ি, আহত ৪ জন
Image

দিল্লির দ্বারকায় ৬টি গাড়িতে ধাক্কা মারল পুলিশ কর্মীর গাড়ি, আহত ৪ জন

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): দিল্লির দ্বারকা এলাকায় পিসিআর ভ্যান-সহ ৬টি গাড়িতে ধাক্কা মারল দিল্লি পুলিশের এএসআই-এর প্রাইভেট গাড়ি। এই দুর্ঘটনায় ওই এএসআই-সহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দ্বারকা মোড় এলাকায়। দুর্ঘটনার সময় এএসআই মদ্যপ অবস্থায় ছিলেন কি-না, তা জানার জন্য তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে দ্বারকা মোড় এলাকায় পিসিআর ভ্যান-সহ ৬টি গাড়িতে ধাক্কা মারে এএসআই-এর প্রাইভেট গাড়ি। আউটার জেলায় পোস্টিং ছিল ওই এএসআই-এর। ওই এএসআই-সহ ৪ জন দুর্ঘটনায় আহত হয়েছেন। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, ওই এএসআই-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top