নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের জামজুড়ি স্থিত বাড়িতে কমিউনিস্ট আশ্রিত দুষৃকতীদের আক্রমন৷ আগামীকাল শ্রী দেবের বাবা হিরুধন দেবের বাৎসরিক কাজ৷ এই উপলক্ষে রাজ্যের ও বহিঃরাজ্যের সাধু সন্তদের উপস্থিতিতে হবে পূজার্চনা৷ তারই প্রস্তুতি চলছিল৷ এরই মাঝেই আচমকা একদল দুষৃকতী অতর্কিতে হামলা চালায় বলে জানা যায়৷ ভাঙচুর করা হয় গাড়ি, সুকটি বাইক৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে আক্রমণের ঘটনায় হতচকিত সাধারণ মানুষ৷
উল্লেখ্য আজই সিপিআইএম বিধায়ক রতন ভৌমিক এই এলাকায় সাংগঠনিক বৈঠক করেন৷ তার পর পরই এই আক্রমণের ঘটনা বলে জানা গেছে ৷ বিপ্লব কুমার দেবের বাড়িতে হতে চলা এদিনের অনুষ্ঠান সম্পর্কে সবাই জানতেন৷ তাই, এই দিনটিকে বাছাই করেই আক্রমণের ছক কষা হয় বলে, মনে করা হচ্ছে৷
বিপ্লব কুমার দেবের বাবা হিরুধন দেব, ছিলেন জন সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য৷ বিজেপির সাংগঠনিক বিস্তারে হিরুধন দেবের অবদানের কথা টুইট করে, প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ হরিয়ানার প্রভারীর মত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের মাধ্যমে বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তায় সীল মোহর দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী৷
বহু প্রয়াসের পরেও বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তায় চির ধরাতে না পেরে, অবশেষে রাজনৈতিক প্রতিহিংসার পথ অবলম্বন করলো বিরোধীরা৷ তবে ঘটনাটিকে, রাজ্যের শান্তির বাতাবারণকে বিঘ্নিত করতে, এটি কমিউনিস্টদের সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল৷

সাংসদ বিপ্লব দেবের জামজুড়িস্থিত বাড়িতে দুসৃকতীদের হামলা
Tags:
Releated Posts
বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই
আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…
পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর
আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…
প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক
কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…
স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ
আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…


















