News Flash

  • Home
  • দিনের খবর
  • বড়বাজারে পুলিশি হানায় উদ্ধার প্রায় ষাট লক্ষ টাকা , গ্রেফতার ৯ জন
Image

বড়বাজারে পুলিশি হানায় উদ্ধার প্রায় ষাট লক্ষ টাকা , গ্রেফতার ৯ জন

কলকাতা,৩ জানুয়ারি (হি. স.): গত কয়েকদিন ধরেই উৎসবের মরশুমে বেড়ে গিয়েছে চুরির ঘটনা । এই ঘটনায় বেড়ে গিয়েছে পুলিশের তৎপরতা । এরই মাঝে বড়বাজারে হানা দিয়ে প্রায় ষাট লক্ষ টাকা উদ্ধার করল গোয়েন্দা পুলিশ । মধ্য কলকাতার বড়বাজার জুড়ে চলে এই অভিযান । তাতেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে বড়বাজার থানার পুলিশ । ঘটনায় অভিযুক্ত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হিসাব বহির্ভূত বড় পরিমাণ টাকা বড়বাজার ও পোস্তা অঞ্চলে পাচার হচ্ছে, এমন খবর লালবাজারে গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকদের হাতে আসে। তারই ভিত্তিতে গোয়েন্দারা বিভিন্ন জায়গায় হানা দেন। সোমবার বিকেল পাঁচটা নাগাদ বিষ্ণুপদ আঁশ নামের এক ব্যক্তি ৯ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা-সহ গ্রেপ্তার করা হয়। তারপর একে একে বিজয় শর্মা, প্রদীপ চক্রবর্তী, ঝন্টু নস্কর, সন্দীপ ঠাকুর-সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫৯ লক্ষ ৭৬ হাজার ২০০ টাকা। ওই টাকা বহন করার পরিপ্রেক্ষিতে কোনও যুক্তি দেখাতে পারেননি বহনকারীরা। গোয়েন্দাদের ধারণা, হাওয়ালার টাকা পাচার করা হচ্ছিল। এই তথ্য পুলিশের পক্ষ থেকে আয়কর দপ্তরকেও দেওয়া হবে। হাওয়ালার গদির সন্ধান চালানো হবে।

ধৃতরা কোথা থেকে টাকা নিয়ে এসেছিল? তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কোন খাতে ব্যয় করার কথা ছিল? এই পাচারচক্রের মূলে কে বা কারা? এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। ধৃত ৯ অভিযুক্তকে দফায় দফায় জেরা করা হচ্ছে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top