News Flash

  • Home
  • দেশ
  • বন্যাত্রাণ দুর্নীতিতে মালদায় গ্রেফতার তৃণমূল নেতা
Image

বন্যাত্রাণ দুর্নীতিতে মালদায় গ্রেফতার তৃণমূল নেতা

মালদা, ২ জানুয়ারি (হি. স.): বন্যাত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেফতার মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়োই গ্রাম পঞ্চায়েতের চয়নপুর এলাকার তৃণমূল নেতা রাশেদ পারভেজ ওরফে রাজা। গত বছর এই কেলেঙ্কারিতে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। সোমবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে সমগ্র হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভয়াবহ বন্যা হয়েছিল। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হয়। সেই ক্ষতিপূরণের টাকা নিয়েই ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলে বিরোধীরা। বড়োই গ্রাম পঞ্চায়েতে ৭৬ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। পাশাপাশি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে প্রায় সাড়ে তিন কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলাও করেন কয়েকজনের বিরুদ্ধে। আদালতের রায়ে গ্রেফতার হন শাসকদল পরিচালিত বড়োই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা সহ আরও বেশ কয়েকজন। তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই উঠে আসে আরও ৪ জনের নাম। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা হরিশ্চন্দ্রপুর ১(এ) ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী জয়শ্রী কর্মকার, তাঁর স্বামী তথা এলাকার তৃণমূল নেতা বাপি পাল, স্থানীয় তৃণমূল নেতা রাশেদ পারভেজ এবং আজাদের নাম শোনা যায়। তাঁদের মধ্যে সোমবার রাশেদ পারেভজকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা এখনও অধরা।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top