নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ রবিবার প্রয়াত হয়েছেন রাজ্য শাসক দলের জোট শরিক আইপিটি নেতা তথা রাজ্যের রাজস্ব দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মা৷ গত ৩০ ডিসেম্বর শারীরিক অসুস্থতা বোধ করায় জিবি হাসপাতালে ভর্তি করানো হয়৷ চিকিৎসকদের দীর্ঘ চিকিৎসার চেষ্টাকে বিফল করে দিয়ে রবিবার দুপুর ২ টো ৪৫ মিনিটে প্রয়াত হন মন্ত্রী এন সি দেববর্মা৷ তাঁর প্রয়াণে রাজ্য সরকারের তরফে একদিনের সরকারি ছুটি ও তিনদিন রাজ্যব্যাপী শোক দিবস পালনের ঘোষণা করা হয়৷ এরই অঙ্গ হিসাবে সোমবার সকালে বামুটিয়া বিধানসভার দুর্গাবাড়ি চা বাগানে একটি স্মরণসভার আয়োজন করা হয়৷ এই স্মরণ সভার শুরুতে মন্ত্রী এনসি দেববর্মার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে আত্মার সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ উপস্থিত ছিলেন দুর্গাবাড়ি চা বাগানের মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী, সম্পাদক বংশী তাঁতি সহ বাগানের সকল শ্রমিক৷

দুর্গাবাড়ি চা বাগানে প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার স্মরণ সভা অনুষ্ঠিত
Tags:
Releated Posts
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…


















