News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গাবাড়ি চা বাগানে প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার স্মরণ সভা অনুষ্ঠিত
Image

দুর্গাবাড়ি চা বাগানে প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷  রবিবার প্রয়াত হয়েছেন রাজ্য শাসক দলের জোট শরিক  আইপিটি নেতা তথা রাজ্যের রাজস্ব দপ্তরের মন্ত্রী এন সি  দেববর্মা৷ গত ৩০ ডিসেম্বর শারীরিক অসুস্থতা বোধ করায়  জিবি হাসপাতালে ভর্তি করানো হয়৷ চিকিৎসকদের দীর্ঘ চিকিৎসার চেষ্টাকে বিফল করে দিয়ে রবিবার দুপুর ২ টো ৪৫ মিনিটে প্রয়াত হন মন্ত্রী এন সি দেববর্মা৷  তাঁর প্রয়াণে রাজ্য সরকারের তরফে একদিনের সরকারি ছুটি ও তিনদিন রাজ্যব্যাপী শোক দিবস পালনের ঘোষণা করা হয়৷ এরই অঙ্গ হিসাবে সোমবার সকালে বামুটিয়া বিধানসভার দুর্গাবাড়ি চা বাগানে একটি স্মরণসভার আয়োজন করা হয়৷ এই স্মরণ সভার শুরুতে মন্ত্রী  এনসি দেববর্মার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে আত্মার সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ উপস্থিত ছিলেন দুর্গাবাড়ি চা বাগানের মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী, সম্পাদক বংশী তাঁতি সহ বাগানের সকল শ্রমিক৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top