News Flash

  • Home
  • খেলা
  • ১ম ডিভিশন লীগের শেষ ম্যাচে ফ্রেন্ডসকে হারিয়ে বীরেন্দ্র জয়ী

১ম ডিভিশন লীগের শেষ ম্যাচে ফ্রেন্ডসকে হারিয়ে বীরেন্দ্র জয়ী

বীরেন্দ্র ক্লাব: ৬

ফ্রেন্ডস ইউ:১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি।। শেষ ম্যাচে বীরেন্দ্র ক্লাবের চমক। যদিও নিয়ম রক্ষার ম্যাচ তবুও ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাব ছয়-এক গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে দর্শকদের বিশেষ করে ক্লাব প্রেমীদের কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের অন্তিম ম্যাচে আজ বীরেন্দ্র ক্লাব দুর্দান্ত জয় পেয়েছে। ৬-১ গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে। বিজয়ী দল প্রথমার্ধে এক গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে প্রচন্ড চাপে রেখে আক্রমণাত্মক খেলে শেষ পর্যন্ত ৬-১ গোলের ব্যবধানে বীরেন্দ্র ক্লাব ম্যাচ জিতে নেয়। ৪২ মিনিটের মাথায় জাবেদিয়া ডার্লং প্রথম গোল করে। দ্বিতীয়ারদের ১০ মিনিটের মাথায় জাকারিয়া হালামের  গোলে ব্যবধান বেড়ে দুই-শূন্য হয়। সাত মিনিট বাদে জাবেদিয়া তার দ্বিতীয় গোল করে। তিন মিনিট বাদে স্বর্ণেসাম গুরুং আরেকটি গোল করলে ব্যবধান বেড়ে চার- শূন্য হয়। পরবর্তী মিনিটেই এনাকা ডার্লং আবার  গোল করলে ব্যবধান বেড়ে ৫-০ হয়। ফের ৭ মিনিট বাদে জাকারিয়ার দ্বিতীয় গোলে ব্যবধান বেড়ে ৬-০ হয়। তবে শেষ পর্যায়ে কার্বন জমাতিয়ার আত্মঘাতী গোলে ব্যবধান কমে ছয়-এক হয়। উল্লেখ্য, তিন জানুয়ারি থেকে সুপার লিগের খেলা শুরু হচ্ছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top