News Flash

  • Home
  • প্রধান খবর
  • বল ভেবে খেলতে গিয়ে মাথাভাঙায় বোমা ফেটে গুরুতর জখম শিশু
Image

বল ভেবে খেলতে গিয়ে মাথাভাঙায় বোমা ফেটে গুরুতর জখম শিশু

মাথাভাঙা, ১ জানুয়ারি (হি.স.): পুরনো বছরের কলঙ্কের ধারা জারি রইল নতুন বছরের প্রথম দিনেও। বছরের শুরুতেই রাজ্যে ফের বোমা ফেটে মারাত্মক জখম হল এক শিশু। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে ঝলসে যায় ৯ বছরের শিশু। তড়িঘড়ি আহত নাবালককে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

মাথাভাঙার কেদারহাট এলাকায় এক কালভার্টের নীচে বোমা মজুত ছিল বলে স্থানীয়দের দাবি। রবিবার সকালে সেখানেই খেলছিল এলাকার এক নাবালক। কালভার্টের নীচে বল পড়ে আছে ভেবে সেটা বের করে আনতে যায়। সেই সময়ই ওই বোমা ফেটে যায়। বোমার আঘাতে ছিটকে পড়ে ৯ বছরের শিশুটি। জানা গেছে, ওই কেদারহাটের আলু খেতে চাষের কাজ করে ওই শিশুটির পরিবার। বাবা-মায়ের সঙ্গে চাষের জমিতে গিয়েছিল সে। সেইসময়ই এই দুর্ঘটনা ঘটে।

প্রসঙ্গত, গত বছরও একই ঘটনা বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। বীরভূমের সাঁইথিয়ায় বিস্ফোরণে পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর। গুরুতর জখম হন আরও এক কিশোর। এর আগে কুলপিতে বোমা ফেটে জখম হয় তিন শিশু। মিনাখাঁয় বোমা ফেটে মৃত্যু হয়েছে এক কিশোরীর। বর্ধমানেও বোমা ফেটে মৃত্যু এক শিশুর মৃত্যু হয় দিন তিনেক আগেই। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে রাজ্যের যত্রতত্র মিলছে বোমা। দুর্ঘটনাও ঘটে চলেছে একের পর এক।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top