করিমগঞ্জ (অসম), ১ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত নিভিয়ায় রেস্টুরেন্টের আড়ালে চলছে দেদার অবৈধ মদের ব্যবসা। পুলিশের অভিযানে ধৃত এক অবৈধ কারবারি। রেস্টুরেন্ট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণের বিদেশি মদ।
জানা গেছে, শনিবার রাতে করিমগঞ্জের নিভিয়া এলাকায় বেশ কিছু জায়গায় অভিযান চালান নিভিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস মহন্ত। স্থানীয় একটি রেস্টুরেন্টে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু বিদেশি মদ। ঘটনায় আটক করা হয় নিভিয়া বাজারের বাসিন্দা প্রয়াত ভোলা নুনিয়ার ছেলে গৌতম নুনিয়াকে।
নিভিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস মহন্ত জানান, দীর্ঘদিন থেকে ধৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল। গতরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ধৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।



















