News Flash

Image

বদরপুরের লামাজুয়ারে অগ্নিকাণ্ড, ভস্মীভূত দুটি বসতবাড়ি

বদরপুর (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার বদরপুর থানাধীন লামজুয়ার গ্রামে সংঘটিত অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে দুই গৃহস্থের বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত নয়টা নাগাদ লামাজুয়ার গ্রাম পঞ্চায়েতের বাদেউত্তর গ্রামে। ভয়াবহ অগ্নিকাণ্ড ফখর উদ্দিন ও ফারুক উদ্দিন নামের দুই গৃহস্থের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে, হঠাৎ করে ঘরে আগুন লেগেছে দেখে পরিবারের লোকজন হল্লা-চিৎকার শুরু করেন। ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে বদরপুর এবং মহাকল থেকে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকল বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ভাঙা পুলিশ চৌকির কর্মীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষাধিক টাকা হবে বলে দাবি করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সরকারি এককালীন আর্থিক সাহায্য প্রদানের দাবি উঠেছে।

Releated Posts

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026

উলফা-আই-তে যোগ দিতে যাওয়ার অভিযোগ, অসমে যুবক আটক

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এ যোগ দিতে নাগাল্যান্ডের মোন জেলার…

ByByNews Desk Sep 24, 2026

ডিমাসা ভাষা সংরক্ষণ ও উন্নয়নে অসমে দুই সদস্যের মন্ত্রীগোষ্ঠী গঠন

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ডিমাসা ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখতে অসম সরকার দুই সদস্যের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top