News Flash

Image

পাথারকান্দির হলি চিলড্রেন স্কুলের বার্ষিক ক্রীড়া মহোৎসব সম্পন্ন

পাথারকান্দি (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : ছাত্রছাত্রী‌দের পুঁ থিগত বিদ্যাসভা‌সের পাশাপা‌শি শারী‌রিক ও মান‌সিক ভিত মজবুত করতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শনিবার সপ্তাহব্যাপী ক্রীড়া মহোৎসব সম্পন্ন হল পাথারকান্দির হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলে।

গত সোমবার স্কুলের প্রশাসক তথা সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজের ইংরেজি বিষয়ের প্রবক্তা ময়নুল হক এবং স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত রাজকুমারের হাত দি‌য়ে স্কুলের পতাকা উত্তোলনের মাধ্যমে সপ্তাহব্যাপী এই ক্রীড়া মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। পরে স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত এক প্যারেডে স্কুলের প্রশাসক অভিবাদন গ্রহণের ম‌ধ্যে দি‌য়ে নিজ হাতে মশাল জ্বালিয়ে সপ্তাহব্যাপী এই ক্রীড়া মহোৎসবের সূচনা করেন। পরবর্তীতে স্কুলের সঙ্গীত শিক্ষিকা পদ্মজা সিনহার নেতৃত্বে ছাত্রছাত্রীরা সমবেত ক‌ণ্ঠে দেশাত্ম‌বোধক সঙ্গীত পরিবেশন করে। অনুমষ্ঠানে স্কুলের প্রশাসক তথা সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজের ইংরেজির প্রবক্তা ময়নুল হক ‌সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সময়ে প্রাত্যহিক পঠন-পাঠনের পাশাপাশি সুস্থ শরীর গঠনে সমান্তরাল ভা‌বে পড়ুয়া‌দের খেলাধুলা চালিয়ে যেতে হবে।

সপ্তাহব্যাপী ক্রীড়া মহোৎসবে ছিল স্কুলের নার্সারি থেকে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে কাবাডি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, শর্টপুট, ডিসকাস থ্রো, ব্যাডমিন্টন, ট্যাগ অব ওয়ার, একশো মিটার দৌড় প্রভৃতি প্রতি‌যো‌গিতামুলক খেলাধুলা।

আজ শ‌নিবার সমাপ্তি দিনে পাথারকান্দির বিশিষ্ট ক্রীড়াবিদ তথা ইনসেট স্পোর্টস ক্লাবের সম্পাদক শংকরলাল দাস, সীমান্ত চেতনা মঞ্চের রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় আবিল হোসেন অনুষ্ঠা‌নে উপ‌স্থিত থে‌কে ছাত্রছাত্রীদের ম‌ধ্যে অনুষ্ঠিত বিভিন্ন ইভে‌ন্টের প্রতিযোগিতামূলক খেলাধুলা চালিয়ে যেতে উৎসাহ প্রদান করেন। সপ্তাহব্যাপী ক্রীড়া মহোৎসবটি সর্বাঙ্গসুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্কুলের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষিক কর্মচারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত রাজকুমার। আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে অন্যা আরেক অনুষ্ঠা‌নের মাধ্যচমে এই প্রতি‌যো‌গিতায় অংশ গ্রহনকা‌রী বিজয়ী প্রতিযোগীদের হাতে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top