News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শয্যাশায়ী এক রোগীর সাহায্যের আর্তনাদ রাজ্য সরকারের কাছে
Image

শয্যাশায়ী এক রোগীর সাহায্যের আর্তনাদ রাজ্য সরকারের কাছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ শয্যাশায়ী এক রোগীর সাহায্যের আর্তনাদ রাজ্য সরকারের কাছে৷ এই ঘটনা বিশালগড় মহাকুমার গকুলনগর সুকান্ত মার্কেট এলাকার বাসিন্দা কৃষ্ণ বিশ্বাসের৷  পরিবারের মুখে অন্ন তুলে দিতে কাজ করতে গিয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে আজ বিছানায় শয্যাশায়ী এক গরিব অসহায় ব্যক্তি৷ বিশালগড় মহাকুমার গকুলনগর সুকান্ত মার্কেট এলাকার বাসিন্দা কৃষ্ণ বিশ্বাস পেশায় একজন গাড়ি চালক৷ সে তার নিজের পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্রতিদিন সূর্য ওঠার আগে গাড়ি নিয়ে বের হতেন৷  আর সেই গাড়ি চালাতে গিয়ে কৃষ্ণ বিশ্বাসের পায়ে এক চরম সমস্যা দেখা দেয়৷ সেই সমস্যা নিয়ে একাধিকবার জিবি হাসপাতালে জান এবং চিকিৎসকরা জানিয়ে দেয় তার পায়ের এই সমস্যার জন্য অপারেশনের প্রয়োজন৷  কিন্তু জিবি হাসপাতালে কোন এক কারণে অপারেশন করা সম্ভব হয়নি৷ করে স্থানীয় এলাকাবাসীরা আর্থিকভাবে সাহায্য করার পর কৃষ্ণ বিশ্বাস আসামের শিলচরে পায়ের অপারেশন করান৷ কিন্তু এখনো তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি৷ বর্তমানে অসুস্থ কৃষ্ণ বিশ্বাস বিছানায় শয্যাশায়৷ পরিবারে ওনার স্ত্রী এবং বৃদ্ধ মা রয়েছেন৷ পরিবারে উপার্জনের একমাত্র ব্যক্তি ছিলেন কৃষ্ণ বিশ্বাসই৷ বিছানায় শয্যাশায়ী কৃষ্ণ বিশ্বাস সহ তার স্ত্রী বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে করো জুড়ে বিনম্র অনুরোধ জানিয়েছে সরকার যেন পরিবারের দিকে মুখ তুলে তাকান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top