News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাকে হারানোর বেদনা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা : অমিত শাহ
Image

মাকে হারানোর বেদনা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা : অমিত শাহ

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক শোকবার্তায় অমিত শাহ জানিয়েছেন, মা একজন মানুষের জীবনের প্রথম বন্ধু এবং গুরু, মাকে হারানোর বেদনা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা। শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী।

অমিত শাহ এদিন টুইট করে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুর সংবাদ শুনে ব্যথিত। পরিবারকে লালনপালনের জন্য হীরাবা যে সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন তা সকলের জন্য আদর্শ। তাঁর ত্যাগী তপস্বী জীবন আমাদের স্মৃতিতে চিরকাল থাকবে। এই শোকের মুহুর্তে প্রধানমন্ত্রী মোদী ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। ওম শান্তি।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top