News Flash

  • Home
  • খেলা
  • ফিরছিলেন বাড়িতে, দিল্লি-দেহরাদূন হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ক্রিক্রেটার ঋষভ পন্থ
Image

ফিরছিলেন বাড়িতে, দিল্লি-দেহরাদূন হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ক্রিক্রেটার ঋষভ পন্থ

দেহরাদূন, ৩০ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের হরিদ্বার জেলায় দিল্লি-দেহরাদূন হাইওয়ের ওপর দুর্ঘটনার কবলে পড়ল ক্রিক্রেটার ঋষভ পন্থের গাড়ি। ঋষভের গাড়ি ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঋষভ। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে হরিদ্বার জেলায় মঙ্গলৌর এবং নরসানের মাঝে, রুরকি সীমান্তের কাছে দিল্লি-দেহরাদূন হাইওয়ের ওপর। গাড়িটিতে আগুনও ধরে যায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় আহত ক্রিকেটার ঋষভ পন্থের চিকিৎসার জন্য সম্ভাব্য সমস্ত ব্যবস্থা নিশ্চিত করতে এবং প্রয়োজনে একটি এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

পুলিশ সুপার দেহাত স্বপ্ন কিশোর জানিয়েছেন, হরিদ্বার জেলার মঙ্গলৌর ও নরসানের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ক্রিকেটার ঋষভ পন্থের গাড়ি। রুরকি সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলৌর থানা এলাকার ৫৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলেছিলেন ঋষভ পন্থ। ঢাকা থেকে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন পন্থ। সেই সময় ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। মাথায় চোট লেগেছে ভারতীয় এই উইকেট রক্ষকের। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পন্থ নিজেই তাঁর বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন। দিল্লি-দেহরাদূন হাইওয়েতে রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়। কী ভাবে দুর্ঘটনা ঘটল, গাড়িতে কী ভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top