ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।।ঘুরে দাড়ালো ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স। শেষ ম্যাচে পরাজয়ের পর বৃহস্পতিবার ইউনাটেড সাউথ ব্লাস্টার্সকে পরাজিত করে শীর্ষ স্থানে চলে আসলো। আসরে ৫ ম্যাচ খেলে ৪ টিতে জয় পেয়ে শীর্ষে ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স। বৃহস্পতিবার দুপুরে শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স ৪ উইকেটে পরাজিত করে ইউনাটেড সাউথ ব্লাস্টার্সকে। এদিন টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইউনাটেড সাউথ ব্লাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৮ রান করে। দলের পক্ষে ইন্দ্ররাণী জমাতিয়া ৬০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ এবং অম্বেষা দাস ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। দলের আপর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেননি। ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্সের পক্ষে পায়েল নম: (৩/১০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স। দলের পক্ষে মৌচৈতি দেবনাথ ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, প্রীয়াঙ্কা দাস ১৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ (অপ:) এবং রূম্পা সিনহা ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১০ রান। ইউনাটেড সাউথ ব্লাস্টার্সের পক্ষে প্রীয়াঙ্কা সাহা (২/১৯) এবং টুম্পা দাস (২/২৫) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের পায়েল নম:।
2022-12-29

