News Flash

  • Home
  • খেলা
  •  ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লীগে সেমিফাইনালের লক্ষ্যে স্ট্রাইকার্স এগিয়ে
Image

 ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লীগে সেমিফাইনালের লক্ষ্যে স্ট্রাইকার্স এগিয়ে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।।ঘুরে দাড়ালো ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স। শেষ ম্যাচে পরাজয়ের পর বৃহস্পতিবার ইউনাটেড সাউথ ব্লাস্টার্সকে পরাজিত করে শীর্ষ স্থানে চলে আসলো। আসরে ৫ ম্যাচ খেলে ৪ টিতে জয় পেয়ে শীর্ষে ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স। বৃহস্পতিবার দুপুরে শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স ৪ উইকেটে পরাজিত করে ইউনাটেড সাউথ ব্লাস্টার্সকে। এদিন টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইউনাটেড সাউথ ব্লাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৮ রান করে। দলের পক্ষে ইন্দ্ররাণী জমাতিয়া ৬০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ এবং অম্বেষা দাস ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। দলের আপর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেননি। ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্সের পক্ষে পায়েল নম:‌ (‌৩/‌১০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স। দলের পক্ষে মৌচৈতি দেবনাথ ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, প্রীয়াঙ্কা দাস ১৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ (‌অপ:‌) এবং রূম্পা সিনহা ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১০ রান। ইউনাটেড সাউথ ব্লাস্টার্সের পক্ষে প্রীয়াঙ্কা সাহা (‌২/‌১৯) এবং টুম্পা দাস (‌২/‌২৫) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের পায়েল নম:‌। ‌‌‌‌

Releated Posts

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top