News Flash

  • Home
  • দেশ
  • এবার উজবেকিস্তানে কাফ সিরাফ খেয়ে মৃত্যু ১৮ শিশুর, প্রশ্নের মুখে ভারতীয় সংস্থা
Image

এবার উজবেকিস্তানে কাফ সিরাফ খেয়ে মৃত্যু ১৮ শিশুর, প্রশ্নের মুখে ভারতীয় সংস্থা

তাশখন্দ, ২৯ ডিসেম্বর (হি. স.) : ফের শিশুমৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে ভারতে তৈরি কাফ সিরাপ। গাম্বিয়ার পর এবার উজবেকিস্তান। ভারতে তৈরি কাফ সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮টি শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি সে দেশের সরকারের। ভারতের তৈরি ওই কাফ সিরাপ কতটা নিরাপদ তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে সরকার। সেদেশের বাজার থেকে ওই ভারতীয় সংস্থার সমস্ত কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।

উজবেকিস্তান সরকারের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে, তারা প্রত্যেকে ভারতে তৈরি কাফ সিরাপ অত্যাধিক পরিমাণ খেয়ে ফেলেছিল। পরীক্ষা করে ওই কাফ সিরাপে ইথাইল গ্লাইকলের অস্তিত্ব পাওয়া গিয়েছে। যদিও ওই কাফ সিরাপ শিশুদের খাওয়ানো হয়েছিল চিকিৎসকদের পরামর্শ ছাড়াই। তবে উজবেকিস্তান সরকার এই শিশুদের মৃত্যুর নেপথ্যে ভারতের তৈরি কফ সিরাপকেই দায়ী করেছে। জানা গিয়েছে, ওই কফ সিরাপটি তৈরি করে নয়ডার মারিয়ন বায়োটেক। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এবং উত্তরপ্রদেশ সরকারের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা যৌথভাবে ওই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার কাফ সিরাপ নিয়ে কাঠগড়ায় ভারত। এর আগে আফ্রিকার জাম্বিয়ায় কাফ সিরাপ খেয়ে ৬৬ জন শিশুমৃত্যুর ঘটনায় একই অভিযোগ উঠেছিল ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে। গাম্বিয়া সরকারের দাবি ছিল, মেডেন ফার্মাসিউটিক্যাল নামের সংস্থার কাফ সিরাপ খেয়ে সেদেশে ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। যদিও শেষমেশ ভারত সরকার জানিয়ে দেয়, গাম্বিয়া সরকার এবং ডাব্লুএইচও যা তথ্য দিচ্ছে, তা ওই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য যথেষ্ট নয়।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top