নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ খেরেংজূড়ি এলাকার জলাশয় থেকে উদ্ধার করা মহিলার মৃতদেহ সনাক্ত হয়েছে৷ মহিলার বাড়ি পাথারকান্দি থানা এলাকায়৷ স্বামী সন্তান ফেলে ওই মহিলা প্রেমিকের হাত ধরে পালিয়ে এসেছিল৷ মহিলার মৃত্যু ঘিরে ক্রমশই রহস্য ঘনীভূত হচ্ছে৷
খেরেংজূড়ি এলাকার জলাশয়ে অজ্ঞাত পরিচয় মহিলার পঁচা গলা মৃতদেহ উদ্ধারের নয়া মোড়৷ মৃত মহিলা অসমের পাথারকান্দি থানাধীন কুকিতলের ধুমা বাড়ি এলাকার ভানুমতি মুড়া ওরফে মনি৷ স্বামী সহ তিন সন্তান ছেড়ে প্রেমিকের সাথে পালিয়ে এসে আত্মঘাতী হয়েছে মহিলা৷ আটক প্রেমিক৷ এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছিল উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের খেরেংজুড়ি এলাকায়৷ জানা গেছে,গত মঙ্গলবার ২৬ ডিসেম্বর বিকেলে খেরেংজুড়ি এলাকার সুভাষ ধর নামের এক ব্যক্তি গরু চরাতে এসে স্থানীয় প্রমেশ নাথের জলাশয়ে অজ্ঞাত পরিচয়ের পঁচা গলা মহিলার মৃতদেহ দেখলে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়৷ যথারীতি স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াড এনে তদন্ত শুরু করে মৃতদেহ উদ্ধার করে৷ সাথে ৩০২ ধারায় একটি হত্যার মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ৷ বিশেষ করে ধর্মনগর মহাকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা, চুরাইবাড়ি থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা ও সাব ইন্সপেক্টর পিযুষ সাহা ঘটনাটি তদন্তের দায়িত্ব নিয়ে তদন্ত শুরু করলে তাদের কাছে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে মৃত মহিলার নাম ভানুমতি৷ সে তার গ্রাম ডুমা বাড়ি এলাকার একত্রিশ বছরের জীবন সাঁওতাল নামের প্রেমিকের হাত ধরে তিন বছর পূর্বে স্বামী ও তিন ছেলে রেখে খেরেংজুড়ি এলাকার কবিতা নাথের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে৷ কিন্তু গত ১৭ ডিসেম্বর শনিবার প্রেমিকের সাথে কথাকাটাকাটি নিয়ে ঝামেলা হয়৷পরে অভিমানে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ভাড়া বাড়ির লিচু গাছে উর্না দিয়ে ফাঁসি লেগে আত্মহত্যা করে প্রেমিকা৷ তখন পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিক প্রেমিকার মৃতদেহ গোম করার জন্য বাড়ি থেকে প্রায় সাতশো মিটার দূরের ঐ জলাশয়ে ফেলে গা ঢাকা দেয়৷ সেই সূত্র ধরে পুলিশ বৃহস্পতিবার প্রেমিক জীবনকে অসমের ধুমা বাড়ি এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে৷ এ মর্মে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রেমিকের হাত ধরে পালিয়ে এসে অভিমানে আত্মঘাতী হয়েছে ঐ মহিলা৷ তবে প্রেমিক গোটা ঘটনা আড়াল করতে চেয়েছিল৷ পুলিশ তদন্ত পক্রিয়া অব্যাহত রেখেছে৷ শুক্রবার ধৃত প্রেমিককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে৷

খেরেংজুড়িতে উদ্ধার হওয়া মহিলার মৃতদেহ সনাক্ত, প্রণয়ের জেরে আত্মঘাতী, গ্রেপ্তার প্রেমিক
Tags:
Releated Posts
উচ্ছেদে অনড় প্রশাসন, ৬৭ ব্যবসায়ীর সঙ্গে বৈঠক, বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়কের সরকারি জমি দ্রুত খালি করার নির্দেশ
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুলাই: জাতীয় সড়কের জন্য নির্ধারিত সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হয়েছে।…
আমবাসায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দেহ উদ্ধার বিছানার নিচ থেকে; পলাতক অভিযুক্ত
আমবাসা, ৩ জুলাই: ধলাই জেলার আমবাসায় এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের…
বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে জেনারেটরে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল
বিলোনিয়া, ৩ জুলাই: বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) কার্যালয়ে শুক্রবার দুপুরে জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…
উত্তর জেলার বিভিন্ন থানা পরিদর্শনে নর্দান রেঞ্জের ডিআইজি, মাদকবিরোধী অভিযানে আরও জোরদেওয়ার নির্দেশ
আগরতলা, ৩ জুলাই: মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করার লক্ষ্যে উত্তর ত্রিপুরার বিভিন্ন থানা পরিদর্শন করলেন নর্দান রেঞ্জের ডিআইজি…


















