News Flash

  • Home
  • দিনের খবর
  • পরিযায়ী শ্রমিকদের নিয়ে পুকুরে পড়ল বাস, আহত অন্তত ৫০
Image

পরিযায়ী শ্রমিকদের নিয়ে পুকুরে পড়ল বাস, আহত অন্তত ৫০

সীতাপুর (উত্তরপ্রদেশ), ২৯ ডিসেম্বর (হি.স.): কনকনে শীতের রাতে পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের সীতাপুরে। ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতরা অধিকাংশই পেশায় পরিযায়ী শ্রমিক। সেইসঙ্গে, শ্রমিক পরিবারের অন্য সদস্যরাও এই ঘটনায় জখম হয়েছেন। দুর্ঘটনার সময় ওই বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার জন্যই ঘটেছে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে রেউসা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহতদের সীতাপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা। তাঁরা জানিয়েছেন, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেটি সীতাপুরের রেউসা থানার অধীনস্ত। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় যাচ্ছিল। কিন্তু, গন্তব্যে পৌঁছনোর অনেক আগেই রেউসা তাম্বোর সড়কের খারোহা খুরওয়ালিয়ার কাছে একটি পুকুরে পড়ে যায় বাসটি।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top