News Flash

  • Home
  • প্রধান খবর
  • সর্বদা অভাবীদের জন্য কাজ করুন, বুদ্ধগয়ায় বার্তা দলাই লামার
Image

সর্বদা অভাবীদের জন্য কাজ করুন, বুদ্ধগয়ায় বার্তা দলাই লামার

বুদ্ধগয়া, ২৯ ডিসেম্বর (হি.স.): সর্বদা অভাবীদের জন্য কাজ করুন। একজন ব্যক্তি বিশ্বাসী হলে তাঁকে অন্যের কথা ভাবতে হবে। বৃহস্পতিবার বিহারের বুদ্ধগয়া এই বার্তা দিয়েছেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। এদিন সকালে একটি সমাবেশে বক্তব্য রাখার সময় দলাই লামা বলেছেন, যাঁরা তাঁর বিরুদ্ধে ক্ষোভ উস্কে দেন, তাঁদের প্রতি তাঁর কোনও অসৎ ইচ্ছা নেই।

তিব্বতী ধর্মগুরু দলাই লামা আরও বলেছেন, “আপনি যদি বিশ্বাসী হন তবে আপনাকে অন্যদের কথা ভাবতে হবে। আপনি যদি শুধুমাত্র নিজের কথা ভাবেন তা আপনার কাছ থেকে প্রত্যাশিত নয়, সবসময় যাঁরা অভাবী তাঁদের জন্য কাজ করুন।” দলাই লামা বলেছেন, আমরা মানুষ হয়ে জন্মেছি, এবং আমি যেখানেই থাকি না কেন, মানবতার জন্য কাজ করে যাবো।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top