ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।। পাঞ্জাব রঞ্জি একাদশে একজন ক্রিকেটারকে পরিবর্তন করতে হয়েছে। অর্শদ্বীপ স্থান পেয়েছে ইন্ডিয়া টি-টোয়েন্টি স্কোয়াডে। প্রতিপক্ষ শ্রীলংকা। রঞ্জি ট্রফির টুর্নামেন্টে পাঞ্জাবের হয়ে ত্রিপুরার বিরুদ্ধে খেলার জন্য আগরতলায় এসে প্রথম একাদশেও স্থান করে নিয়েছিল অর্শদ্বীপ। প্রথম দিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মাত্র ১৭ ওভার খেলা হয়েছিল বলে অর্শদ্বীপকে মাঠে নামতে হয়নি। বাঁ হাতি পেসার অর্শদ্বীপ আজ, বুধবার ব্যাট করতে মাঠে নামার এক ঘন্টা আগে হঠাৎ করে টিম একাদশে তার স্থলে গুরনুর ব্রার নাম উঠে আসে। সূত্রে জানা যায় অর্শদ্বীপ সিংকে বিসিসিআই থেকে ডাকা হয়েছে শ্রীলংকা সফরে ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলার জন্য। স্বাভাবিক কারণে তাকে চলে যেতে হচ্ছে বলে তার স্থলে ব্রার-কে খেলানো হচ্ছে। এ যাত্রায় অর্শদ্বীপের বোলিং এমবিবি স্টেডিয়ামের দর্শকরা দেখতে পারছেন না। তবে শ্রীলঙ্কা সফরে অর্শদীপ সাফল্য পাবে বলে ক্রিকেটপ্রেমীরা আশাবাদী।

পাঞ্জাব রঞ্জি একাদশে অর্শদ্বীপকে সরিয়ে ব্রার
Tags:
Releated Posts
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…


















