News Flash

  • Home
  • দেশ
  • ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল কংগ্রেস, খাড়গে বললেন ভারতের মৌলিক নীতি হামলার শিকার
Image

১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল কংগ্রেস, খাড়গে বললেন ভারতের মৌলিক নীতি হামলার শিকার

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস বুধবার ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল। এদিন সকালে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে জড়ো হন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সলমন খুরশিদ, কে সি বেণুগোপাল-সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। দলের সদর দফতরে ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

দলীয় পতাকা উত্তোলনের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ভারতের মৌলিক নীতিগুলি প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছে। সমগ্র দেশে ঘৃণা ছড়ানো হচ্ছে। মূল্যস্ফীতি, বেকারত্বের কারণে মানুষ কষ্টে থাকলেও সরকারের কোনও খেয়াল নেই।
মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, আমাদের যুব সমাজ, মহিলা, বুদ্ধিজীবীদের অন্তর্ভুক্ত করতে হবে কংগ্রেসে এবং ইতিমধ্যেই রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রার মাধ্যমে তা শুরু হয়েছে। এটাই আমাদের প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করেছে। আমরা জনগণকে এই যাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানাই। খাড়গে আরও বলেছেন, বর্তমানে ভারত এগিয়েছে, কারণ দলিত, দরিদ্রদের শৃঙ্খল ভাঙার সাহস দেখিয়েছে কংগ্রেস… গণতন্ত্রকে শক্তিশালী রাখতে পন্ডিত জওহরলাল নেহেরু তাঁর মন্ত্রিসভায় ৫ জন অ-কংগ্রেস মন্ত্রী নিযুক্ত করেছিলেন। এটাই সবাইকে সঙ্গে নিয়ে চলার নীতি প্রদর্শন করে।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top