News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম, মেঘালয়, অরুণাচলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিলাবৃষ্টির পূর্বাভাস আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের
Image

অসম, মেঘালয়, অরুণাচলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিলাবৃষ্টির পূর্বাভাস আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের

গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং পার্শ্ববর্তী রাজ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র। ইতিমধ্যে উজান অসমের ডিব্রুগড় জেলার মরান এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ মঙ্গলবার ভোর এবং সোমবার সন্ধ্যা ৬:০০টায় পর্যন্ত প্রবল শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির পর তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে জবুথবু সংশ্লিষ্ট অঞ্চলের নাগরিককুল। বৃষ্টি হয়েছে দক্ষিণ অসমের কাছাড় জেলা ও সংলগ্ন অঞ্চলেও।

আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র আরও জানিয়েছে, শিলাবৃষ্টির পাশাপাশি আসন্ন ২৪ ঘণ্টার মধ্যে মেঘালয় এবং অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি তুষারপাত হবে। পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চল জুড়ে পারদ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মিজোরামের আইজলে সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং মণিপুরের ইমফলে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আজ গুয়াহাটি, আগরতলা, শিলং শহরের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৯.৪, ২৩.৪ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াস, যোগ করেছে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র।

Releated Posts

মণিপুরে ছয় জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গুলি

ইম্ফল, ১৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ছয় সদস্যকে…

ByByNews Desk Aug 13, 2026

অসমে বন্যা: ৪৮.৫৫ লক্ষ কেজিরও বেশি চাল বিতরণ, জরুরি খাদ্য সরবরাহ অব্যাহত: হিমন্ত

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসমে চলতি বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে জরুরি খাদ্যসামগ্রীর সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানালেন…

ByByNews Desk Aug 13, 2026

সীমারেখার ঊর্ধ্বে অসম-অরুণাচলের সম্পর্ক, আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর বার্তা হিমন্তের

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসম ও অরুণাচল প্রদেশের সম্পর্ক রাজ্যের সীমানার ঊর্ধ্বে এবং দুই রাজ্য সরকার পারস্পরিক বোঝাপড়া…

ByByNews Desk Aug 13, 2026

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাজিরাঙার চারপাশে ১০ কিমি পরিবেশগত সংবেদনশীল অঞ্চলই বহাল: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ‘ইকো-সেনসিটিভ জোন’ বা পরিবেশগত সংবেদনশীল অঞ্চল ঘোষণা না করা পর্যন্ত কাজিরাঙা…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top