News Flash

Image

করিমগঞ্জে আইনজীবী জ্যাতিষ পুরকায়স্থের বাড়িতে চুরি

করিমগঞ্জ (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : একের পর এক চুরির ঘটনা ঘটছে সীমান্ত শহর করিমগঞ্জে। করিমগঞ্জের সদর পুলিশের ভূমিকায় ক্ষোভ দেখা দিচ্ছে শহর জুড়ে। রবিবার রাতে ফের চুরির ঘটনা সংঘটিত হয় শহরের নীলমণি রোডের বাসিন্দা জনৈক আইনজীবীর বাড়িতে।

জানা গেছে, নীলমণি রোডের বাসিন্দা আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ এবং তাঁর স্ত্রী পূর্ণিমা চৌধুরী পুরকায়স্থ বিগত ১১ নভেম্বর থেকে চিকিৎসার জন্য গুয়াহাটিতে অবস্থান করছেন। আর এই সুযোগ কাজে লাগায় নিশিকুটুম্ভের দল।

আজ সকালে চুরির খবর শুনে নীলমণি রোডের বাড়িতে ছুটে আসেন গৃহকর্ত্রী পূর্ণিমা চৌধুরী পুরকায়স্থের ভাই বিভাস শর্মাচার্য। এর পর রাতের ঘটনা প্রত্যক্ষ করে চোখ কপালে ওঠে তাঁর। ঘটনার খবর পেয়ে ছুটে আসে করিমগঞ্জের সদর থানার পুলিশ।
এ বিষয়ে বিভাস শর্মাচার্য জানান, ঘরের তালা, লোহার গ্রিলের তালা, চারটে আলমারির লক ভাঙা। এমন-কি এক এবং দোতলার কাঠের দরজা ভাঙে ঘরের সমস্ত আসবাবপত্র তছনছ করেছে চোরেরা। তবে গৃহকর্তা জ্যোতিষ পুরকায়স্থ গুয়াহাটিতে চিকিৎসাধীন থাকায় ঘরে চুরি যাওয়া নথিপত্র, সোনাদানা ও নগদ টাকার হিসাব এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে তিনি থানায় এজাহার দায়ের করেছেন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top