ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।অবশেষে জয় ধরা দিলো সিপাহীজলা স্টারকে। তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেলো দল। সুরভি রাযের অলরাউন্ড পারফরম্যান্স এবং সুপ্রিয়া দাসের অর্ধশতরানের কাঁধে ভর দিয়ে। সোমবার সিপাহীজলা স্টার ৫০ রানে পরাজিত করলো ধলাই ওয়ারিয়র্সকে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে সিপাহীজলা স্টারের অধিনায়িকা সুরভি রায় সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করে। দলের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে এগিয়ে নিয়ে যান ওপেনার সুপ্রিয়া দাস। দুরন্ত ব্যাট করে শুধু অর্ধশতরান করেননি, দলকে লড়াকু স্কোর গড়াতেও মূখ্য ভূমিকা নেন। সুপ্রিয়া ৫৯ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন। এছাড়া দলের পক্ষে সুরভি রায় ১৪ বল খেলে ১২ এবং শিল্পী দেবনাথ ২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। ধলাই ওয়ারিয়র্সের পক্ষে সুইটি সিনহা (৪/২০) সফল বোলার। জবাবে খেলতে নেমে সিপাহীজলা স্টারের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে শুরু থেকেই নড়বড়ে ছিলো ধলাই ওয়ারিয়র্সের ইনিংস। শেষ পর্যন্ত ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অঙ্কিতীআ পাটারি সর্বোচ্চ ৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। সিপাহীজলা স্টারের পক্ষে সুরভি রায় (৩/১২), নিকিতা দেবনাথ (২/৪) এবং পারমিতা চক্রবর্তী (২/৯) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সুরভি রায়।

সুপ্রিয়া, সুরভি-র যুগলবন্দিতে প্রথম জয় সিপাহীজলা স্টার্স-এর
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















