News Flash

  • Home
  • খেলা
  • সুপ্রিয়া, সুরভি-‌র যুগলবন্দিতে প্রথম জয় সিপাহীজলা স্টার্স-এর
Image

সুপ্রিয়া, সুরভি-‌র যুগলবন্দিতে প্রথম জয় সিপাহীজলা স্টার্স-এর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।অবশেষে জয় ধরা দিলো সিপাহীজলা স্টারকে। তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেলো দল। সুরভি রাযের অলরাউন্ড পারফরম্যান্স এবং সুপ্রিয়া দাসের অর্ধশতরানের কাঁধে ভর দিয়ে। সোমবার সিপাহীজলা স্টার ৫০ রানে পরাজিত করলো ধলাই ওয়ারিয়র্সকে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে সিপাহীজলা স্টারের অধিনায়িকা সুরভি রায় সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করে। দলের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে এগিয়ে নিয়ে যান ওপেনার সুপ্রিয়া দাস। দুরন্ত ব্যাট করে শুধু অর্ধশতরান করেননি, দলকে লড়াকু স্কোর গড়াতেও মূখ্য ভূমিকা নেন। সুপ্রিয়া ৫৯ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন। এছাড়া দলের পক্ষে সুরভি রায় ১৪ বল খেলে ১২ এবং শিল্পী দেবনাথ ২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। ধলাই ওয়ারিয়র্সের পক্ষে সুইটি সিনহা (‌৪/‌২০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ‌সিপাহীজলা স্টারের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে শুরু থেকেই নড়বড়ে ছিলো ধলাই ওয়ারিয়র্সের ইনিংস। শেষ পর্যন্ত ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অঙ্কিতীআ পাটারি সর্বোচ্চ ৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। সিপাহীজলা স্টারের পক্ষে সুরভি রায় (‌৩/‌১২), নিকিতা দেবনাথ (‌২/‌৪) এবং পারমিতা চক্রবর্তী (‌২/‌৯) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সুরভি রায়। ‌‌‌

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top