News Flash

  • Home
  • প্রধান খবর
  • বারাণসীর গেস্ট হাউসে ফাঁস দিয়ে আত্মঘাতী ইউক্রেনের নাগরিকের
Image

বারাণসীর গেস্ট হাউসে ফাঁস দিয়ে আত্মঘাতী ইউক্রেনের নাগরিকের

বারাণসী, ২৬ ডিসেম্বর (হি.স.): ভেলুপুর থানা এলাকার নারদঘাটে একটি গেস্ট হাউসে থাকা ইউক্রেনের এক নাগরিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। সোমবার সকালে গেস্ট হাউসের কর্মীরা ঘটনাটি জানতে পারলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তে ওই ঘর থেকে মাদক ও সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ।

গত মাসের ২৯ নভেম্বর থেকে নারদঘাটের মুন্না গেস্ট হাউসে ছিলেন ইউক্রেনের নাগরিক কোস্তিয়ানতিন বিলিয়েভ (৫০)। ইউক্রেনীয় নাগরিক বারাণসীতে থাকার সময় পঞ্চ জুনা আখড়ায় যেতেন। রবিবার রাতে গেস্ট হাউসে রাতের খাবার খাওয়ার পর ইউক্রেনের ওই নাগরিক নিজের ঘরে ঘুমাতে যান। আজ সকাল পর্যন্ত তার রুমের দরজা না খুললে হোটেলের কর্মীরা দরজায় ধাক্কা দেয়। কোনও সাড়া না পেয়ে গেস্ট হাউসের পক্ষ থেকে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক দলকে ডেকে দরজা ভেঙে দেয়। ওই ঘর থেকে ইউক্রেনীয় নাগরিকের দেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার বিষয়ে ইউক্রেন দূতাবাসকে জানানোর পর ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিশ।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top