News Flash

  • Home
  • দিনের খবর
  • কোভিড বাড়লে এরাই আবার মোদীকে দায়ী করবে, মন্তব্য দিলীপের
Image

কোভিড বাড়লে এরাই আবার মোদীকে দায়ী করবে, মন্তব্য দিলীপের

কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): রাজ্যে ইতিমধ্যেই কোভিডের চোখ রাঙানি ! সোমবার নিউটাউনে এসে রাজ্যের করোনা পরিস্থিতি পরিস্থিতি নিয়ে কথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। উদ্বেগ জানান রাজ্যের কোভিড মোকাবিলা ব্যবস্থা নিয়ে।

এদিন তিনি করোনা পরিস্থিতি নিয়ে বলেন, ‘‘মমতার জন্মের আগে থেকে পার্ক স্ট্রিটে লোক আসে। আপনি সেটাকে সিস্টেমে আনুন। যাতে পদপিষ্ট না হওয়ার পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রাখুন। গঙ্গাসাগর মেলায় লোক পদপিষ্ট হয়ে মারা যাওয়ার উপক্রম হয়। আপনি সেটা যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখুন। আপনি সেটা করতে পারেন।

করোনা এখনও ভারতে সংক্রমণের মতো জায়গায় আসেনি। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও দেখা গিয়েছে। মানুষকে বোঝানো উচিত। মাস্ক পরা উচিৎ। ভিড় ভাড় চলতেই থাকবে। মানুষের বেরনোর প্রবণতা বেড়েছে। কেন্দ্র চেষ্টা করছে। রাহুল গান্ধী ভারত জড়ো নিয়ে রাজনীতি করছেন। কোভিড বাড়লে এরাই আবার মোদীকে দায়ী করবে। গোটা বিশ্বকে মোদী দেখিয়ে দিয়েছেন, সঙ্কট কীভাবে মোকাবিলা করতে হয়। মানুষকে কিভাবে খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখতে হয়।’’

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top