News Flash

  • Home
  • দেশ
  • মাস্ক বাধ্যতামূলক করল কর্নাটক সরকার, নতুন বছরের আগেই চালু হচ্ছে করোনাবিধি
Image

মাস্ক বাধ্যতামূলক করল কর্নাটক সরকার, নতুন বছরের আগেই চালু হচ্ছে করোনাবিধি

বেঙ্গালুরু, ২৬ ডিসেম্বর (হি.স.): নতুন বছরের আগেই করোনাবিধি চালু করল কর্নাটক সরকার। সোমবার কর্নাটক সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন বছরের অনুষ্ঠানেও বেঁধে দেওয়া হল সময়সীমা। রাত ১টার পর কোনও জমায়েত নয় বলে জানিয়ে দিল সরকার।
করোনার নয়া উপরূপ বিএফ.৭-এ আক্রান্ত হচ্ছেন চিনের প্রচুর মানুষ। হাসপাতালগুলি উপচে পড়ছে করোনা রোগীতে। একই উপরূপ ছড়িয়েছে আরও কয়েকটি দেশে। ভারতেও করোনার এই রূপে আক্রান্তদের হদিশ মিলেছে। তাই আগাম সতর্কতামূলক পদক্ষেপ করল কর্নাটক। জানানো হয়েছে, রেস্তরাঁ, ক্লাব, পানশালা, স্কুল-কলেজ, থিয়েটার হল— যেখানে বড় জমায়েত হয় বা বেশি সংখ্যক মানুষ জড়ো হন, সেখানে উপস্থিত সবাইকে মাস্ক পরতেই হবে। ওই জায়গাগুলিতে আসন সংখ্যা যত তার অর্ধেক আসন ব্যবহার করা যেতে পারে। তা ছাড়া, সন্তানসম্ভবা, শিশু এবং বয়স্করা যাতে জমায়েত এড়িয়ে চলেন, সে ব্যাপারে নির্দেশিকা দিল কর্নাটক সরকার।

সোমবার একটি বিবৃতিতে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেন, ‘‘ভয়ের কোনও কারণ নেই। কিন্তু আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে।’’

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top