নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ আগরতলা পুর নিগম এলাকার দুই নম্বর ওয়ার্ডের ছিনাইহানি ঘোষপাড়া এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মহিলাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বাপের বাড়ি লোকজনদের অভিযোগ৷
আগরতলা রাজ্যে নারী নির্যাতন ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ গার্হস্থ হিংসা মোকাবেলায় প্রশাসনের তরফ থেকে নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না৷ গার্হস্থ হিংসার শিকার হচ্ছেন মা-বোনেরা৷ খোদ রাজধানীর আগরতলা শহর এলাকার ছিনাইহানি ঘোষপাড়ায় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃত মহিলার নাম পিঙ্কি ঘোষ৷ স্বামীর নাম লিটন ঘোষ৷ বাপের বাড়ির লোকজন এবং এলাকাবাসীর অভিযোগ গৃহবধূকে পরিকল্পিতভাবে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা হত্যা করেছে৷ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ইতিমধ্যেই মৃতার স্বামী এবং শাশুড়িকে আটক করেছে রামনগর আউটপোস্টের পুলিশ৷৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার ছিনাইহানিতে
Releated Posts
রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা
আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…
মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য
বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…
মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল
মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…
বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের
বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…


















