News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার ছিনাইহানিতে
Image

গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার ছিনাইহানিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ আগরতলা পুর নিগম এলাকার দুই নম্বর ওয়ার্ডের ছিনাইহানি ঘোষপাড়া এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মহিলাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বাপের বাড়ি লোকজনদের অভিযোগ৷
আগরতলা রাজ্যে নারী নির্যাতন ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ গার্হস্থ হিংসা মোকাবেলায় প্রশাসনের তরফ থেকে নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না৷ গার্হস্থ হিংসার শিকার হচ্ছেন মা-বোনেরা৷ খোদ রাজধানীর আগরতলা শহর এলাকার ছিনাইহানি ঘোষপাড়ায় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃত মহিলার নাম পিঙ্কি ঘোষ৷ স্বামীর নাম লিটন ঘোষ৷  বাপের বাড়ির লোকজন এবং এলাকাবাসীর অভিযোগ গৃহবধূকে পরিকল্পিতভাবে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা হত্যা করেছে৷ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ইতিমধ্যেই মৃতার স্বামী এবং শাশুড়িকে আটক করেছে রামনগর আউটপোস্টের পুলিশ৷৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

শহরে ব্যস্তসময়ে ১৪ চাকার গাড়ির প্রবেশ, পিষে গেল যুবকের পা

আগরতলা, ৬ সেপ্টেম্বর: দিনের ব্যস্ততম সময়ে শহরের ব্যস্ত এলাকায় ১৪ চাকার একটি ভারী গাড়ি প্রবেশ করাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 6, 2026

চা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন উপলক্ষে ধর্মনগরে সিআইটিইউ -র উদ্যোগে রক্তদান শিবির

ধর্মনগর, ৬ সেপ্টেম্বর: ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে মানবিক কর্মসূচির আয়োজন করল সিআইটিইউ ধর্মনগর…

ByByReshmi Debnath Sep 6, 2026

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top