News Flash

Image

সোনারিতে হাতির হামলায় হত দুই, মৃতদেহ নিতে পুলিশের বাধা

সোনারি (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : চড়াইদেও জেলার সোনারিতে হাতির হামলায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোনারির মঞ্জুশ্ৰী চা বাগানের ১০ নম্বর লাইনে সংঘটিত হয়েছে মর্মান্তিক এই ঘটনা। গতরাতে বুনো হাতির হামলায় মৃত্যু হয়েছে বিকাশ তাঁতি এবং গোবিন্দ তাঁতি নামের দুই যুবকের।

খাদ্যের সন্ধানে লাগোয়া জঙ্গল থেকে লোকালয়ে এসে বুনো হাতির দল বাগানের দুটি ঘরও লণ্ডভণ্ড করেছে। ঘটনার খবর পেয়ে আজ সোমবার সকালে বন বিভাগের রেঞ্জার-কর্মচারী এবং নামতোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও কর্মীরা ঘটনাস্থলে আসলে তাঁদের ঘেরাও করেন ক্ষুব্ধ জনতা।

এদিকে ক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টার মধ্যে হাতির হামলায় বিধ্বস্ত দুটি বসতগৃহ নিৰ্মাণ করে দিতে হবে দাবি তুলে ঘটনাস্থল থেকে নিহত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যেতে পুলিশকে বাধা দিচ্ছেন জনতা। এই খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত রয়েছে।

Releated Posts

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top