News Flash

Image

করিমগঞ্জের হ‌রিবাস‌রে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী যুবক

পাথারকা‌ন্দি (অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছে এক যুবক। চাঞ্চল্যকর ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে পাথারকা‌ন্দি থানাধীন লোয়াইর‌পোয়া ব্ল‌কের ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েতের আট নম্বর ওয়া‌র্ডের হ‌রিবাস‌রে। ঘটনার পর পু‌লিশ আজ র‌বিবার সকা‌লে তদ‌ন্তে নে‌মে মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদন্ত শে‌ষে প‌রিবারব‌র্গের হা‌তে সম‌ঝে দি‌লে এদিন বি‌কে‌লে মৃত‌দে‌হের সৎকার হয় তার নিজের গ্রা‌মের শ্মশানঘা‌টে। আত্মঘা‌তী যুব‌ক বাবুধন বা‌ল্মিকদাসের ছেলে অজিত বা‌ল্মিকদাস (‌২৩)‌।

জানা গে‌ছে, আত্মঘাতী যুবক‌টি মাত্র বছর-দে‌ড়েক আগে প্রেম ক‌রে বি‌য়ে ক‌রে ঘর বেঁধেছিল। তা‌দের এক বছ‌রের একটি পুত্রসন্তানও র‌য়ে‌ছে। যুবক‌টি ঝালমু‌ড়ির দোকানের পাশাপাশি দিনমজু‌রের কাজ ক‌রে প‌রিবার প্রতিপালন করত।

স্থানীয়‌দের বক্তব্য, শ‌নিবার রা‌তে পা‌রিবা‌রিক কিছু বিষয় নি‌য়ে স্বামী-স্ত্রীর ম‌ধ্যে সামান্য ঝগড়া হয়। প‌রে যুবক‌টি তার শয়নঘরে একা ঘু‌মি‌য়ে প‌ড়ে। স্ত্রী চ‌লে যান শ্বশুর-শাশু‌ড়ির শয়ন ক‌ক্ষে। আজ র‌বিবার সকা‌লে সে ঘুম থে‌কে উঠ‌ছে না দে‌খে প‌রিবা‌রের লোক‌জন দরজা ভেঙে ভিত‌রে ঢুকে দেখেন, অজিতের নিথর দেহ ঝুল‌ছে তার শয়নক‌ক্ষের ক‌ড়িকা‌ঠে। সে তার পর‌নের গরম কাপ‌ড়ের ড্রোয়ার (ইনার) গলায় জ‌ড়ি‌য়ে আত্মহত্যা ক‌রে‌।

অজিত বা‌ল্মিকদাসের মৃত্যু সম্পর্কে নানাজন নানা কথা বলছেন। তবে পাথারকা‌ন্দি থানার ওসি ইনসপেক্টের সমর‌জিৎ বসুমতা‌রি জানান, পু‌লিশ ঘটনা সম্পর্কে এক‌টি অস্বাভা‌বিক মৃত্যুার মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে। ময়না তদ‌ন্তের রি‌পোর্ট হা‌তে আসার পর তদন্তে গতি আনা হবে, জানা যাবে প্রকৃত রহস্য,।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top