News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাছাড়ের জিরিঘাটে নিৰ্মীয়মাণ বাড়ির ওপর ধস, মাটিচাপায় মৃত্যু এক শ্রমিকের, নিখোঁজ এক, আহত তিন
Image

কাছাড়ের জিরিঘাটে নিৰ্মীয়মাণ বাড়ির ওপর ধস, মাটিচাপায় মৃত্যু এক শ্রমিকের, নিখোঁজ এক, আহত তিন

লক্ষ্মীপুর (কাছাড়, অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত জিরিঘাটে নির্মীয়মাণ একটি বাড়ির ওপর লাগোয়া টিলাভূমি ধসে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হতভাগ্য শ্রমিককে কৃষ্ণ রায় (২৯) বলে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি একই ঘটনায় এক শ্রমিক সাজন্তি মুড়া নিখোঁজ এবং গুরুতরভাবে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

জানা গেছে, জিরিঘাট কলোনির বাসিন্দা জনৈক রমণ দাসের গৃহ নির্মাণকাজ চলাকালে আজ রবিবার শেষ বিকেলের দিকে ভয়ানক এই ভূমিধসেরর ঘটনা সংঘটিত হয়েছে। গৃহ নির্মাণের কাজ চলছিল। আচমকা লাগোয়া টিলা থেকে ধস নেমে কর্তব্যরত মোট পাঁচ শ্রমিক মাটিচাপা পড়েন। এর মধ্যে কৃষ্ণ রায়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিন শ্রমিককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু এখনও নিখোঁজ অপর এক শ্রমিক সাজন্তি মুড়া।

সাজন্তি মুড়াকে উদ্ধারের জন্য তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছেন এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় জনতা। সেখানে কাজের তদারকিতে অবস্থানরত গৃহকর্তা রমণ দাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রমণ দাসের গৃহ নির্মাণ করতে বাড়ির ভেতরে বিদ্যমান টিলাভূমি কাটার কাজ চলছিল। দু’টি এসকেকেভেটর দিয়ে মাটি কাটার কাজ শুরু করা হয়। এর মধ্যে ঘটে যায় এই অঘটন। শেষ বিকেলের দিকে মাটি কাটার সময় হঠাৎ টিলা ধসে পড়ে। রমণ দাস, কৃষ্ণ রায়, সাজন্তি মুড়া সহ মোট পাঁচজন মাটির নীচে চাপা পড়েন। রমণ এবং আরও দু-জনের কোমড় পর্যন্ত ধসে আটকে পড়ায় তাদের তড়িঘড়ি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি দু’জন মাটি চাপায় নিখোঁজ হয়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজে নেমে পড়েন। ঘণ্টা-খানেকের মধ্যে সন্ধ্যার দিকে কৃষ্ণ রায়ের নিথর দেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

উদ্ধারকৃত মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মাটির নীচে নিখোঁজ সাজন্তি মুড়ার সন্ধানে পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ভূমিধসের ঘটনাকে কেন্দ্র করে গোটা জিরিঘাট এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top