News Flash

  • Home
  • প্রধান খবর
  • জলপাইগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে উলটে গেল ট্রাক
Image

জলপাইগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে উলটে গেল ট্রাক

রাজগঞ্জ, ২৫ ডসেম্বর (হি.স.) : বড়দিনের সকালে জলপাইগুড়ির রাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে উলটে গেল একটি ট্রাক। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাকের চালক ও সহকারী চালক। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সাহুডাঙ্গির নাউয়াপাড়া ট্রাফিক পয়েন্টের কাছে ক্যানাল ব্রিজের উপর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গজলডোবা ফুলবাড়ি ক্যানাল রোডে নাউয়াপাড়া চৌরাস্তার মোড়ে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বুথ রয়েছে। লাইট সিগন্যালের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এদিন সকাল ৭টা নাগাদ একটি খালি ট্রাক গন্ডার মোড়ের দিক থেকে সাহুডাঙ্গির দিকে যাচ্ছিল। ওই চৌরাস্তার মোড় পার হওয়ার সময় আমবাড়ি অভিমুখী পণ্যবোঝাই একটি ট্রাক খালি ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে। এতে খালি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সেতুর উপর উল্টে যায়। অল্পের জন্য ট্রাকটি সেতু থেকে জলে পড়ে যায়নি। ট্রাক দুটি হেপাজতে নিয়ে তদন্ত শুরু করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top