নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ আগরতলার চন্দ্রপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে হরিনাম সংকীর্তন এর ২৫ বছর পূর্তি অর্থাৎ শুভ রজত জয়ন্তী উপলক্ষে শুভযাত্রার রবিবার শোভা যাত্রার আয়োজন করা হয়৷শোভা যাত্রার মধ্য দিয়ে গঙ্গা আনয়ন ও প্রতিমা আনোনয়নের মধ্য দিয়ে রবিবার থেকে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন এর অধিবাস৷ শোভাযাত্রা ও মতি আনয়ন উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷রবিবার দুপুরে চন্দ্রপুর বাজার থেকে শুরু হয় বর্ণাঢ্য রেলি এবং আড়ালিয়া নদীর পাড়ে গিয়ে জল ভরে আবার চন্দ্রপুর এলাকায় এসে শেষ হয়৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রপুর ব্যবসায়ী সমিতর সাধারণ সম্পাদক
সজল দাস এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন৷ তিনি জানান ভোর রাত থেকেই শুরু হবে হরিনাম সংকীর্তন৷ ৯ দিনব্যাপী হরিনাম সংকীর্তনের শেষ দিনে মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে রজত জয়ন্তী বর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি হবে৷ চন্দ্রপুর বাজারে আয়োজিত হরিনাম সংকীর্তন এর ধর্মপ্রাণ সকল অংশের মানুষজনের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা৷

চন্দ্রপুর বাজারে হরিনাম সংকীর্তন শুরু
Tags:
Releated Posts
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…
বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব
আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…
















